Delivery ৳80 inside Dhaka · ৳125 outside Dhaka · Cash on delivery
BUYING GUIDE

১৫ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২৬: কোনটা কিনবেন?

১৫ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২৬: কোনটা কিনবেন?

১৫ হাজার টাকার মধ্যে ফোন কেনার সময় সবচেয়ে বড় প্রশ্ন হলো কোথায় আপস করবেন। এই দামের ফোনে বড় স্ক্রিন আর ৫০০০mAh-এর বেশি ব্যাটারি এখন সাধারণ ব্যাপার। কিন্তু 5G, Full HD স্ক্রিন আর শক্তিশালী চিপ সাধারণত থাকে না। তাই প্রথমে ঠিক করুন আপনার জন্য কোনটা বেশি জরুরি: কম দাম, ব্র্যান্ডের সার্ভিস, নাকি ব্যাটারি।

এই লেখায় ৩টা ফোন আছে, প্রতিটা আলাদা ধরনের ক্রেতার জন্য। তিনটাই official, মানে কোম্পানির ওয়ারেন্টি সহ পাওয়া যায়। নিচের কার্ডে দাম আর মূল স্পেক PikHub-এর ফোন পাতা থেকে আসে, তাই দাম বদলালে এখানেও নিজে থেকে বদলে যায়। দাম শেষ যাচাই হয়েছে ২১ অক্টোবর ২০২৬।

১. Xiaomi Redmi A5: সবচেয়ে কম দামে বড় স্ক্রিন

কার জন্য: যিনি প্রথম স্মার্টফোন কিনছেন, বাড়ির বয়স্ক সদস্যের জন্য ফোন খুঁজছেন, বা একটা বাড়তি ফোন চান।

এই তালিকার সবচেয়ে কম দামের ফোন। স্ক্রিন ৬.৮৮ ইঞ্চি আর ১২০Hz, ফলে স্ক্রল করা আর ভিডিও দেখা মসৃণ লাগে। ৫২০০mAh ব্যাটারি সাধারণ ব্যবহারে সারা দিন চলে। Android 15 আর HyperOS দেওয়া আছে।

  • ভালো দিক: সবচেয়ে কম দাম, ৬.৮৮ ইঞ্চি ১২০Hz স্ক্রিন, ৫২০০mAh ব্যাটারি
  • যা ভাবতে হবে: মাত্র ৪GB RAM আর ৬৪GB স্টোরেজ, তাই অনেক ছবি বা অ্যাপ রাখলে জায়গা দ্রুত ফুরাবে। চার্জিং ১৮W, পুরো চার্জ হতে সময় লাগে।

Xiaomi Redmi A5-এর পুরো স্পেক আর দাম দেখুন

২. Samsung Galaxy A06: Samsung-এর নাম আর সার্ভিস

কার জন্য: যিনি পরিচিত ব্র্যান্ড আর দেশজুড়ে সার্ভিস সেন্টারের সুবিধা চান, আর ফোনটা কয়েক বছর ঝামেলা ছাড়া চালাতে চান।

Samsung-এর সবচেয়ে কম দামের ফোনগুলোর একটা। ৬.৭ ইঞ্চি স্ক্রিন, ৫০০০mAh ব্যাটারি আর ২৫W চার্জিং, যা Redmi A5-এর চেয়ে দ্রুত। বেস মডেল ৪GB / ৬৪GB। বাড়তি টাকা দিলে ১২৮GB স্টোরেজের ভ্যারিয়েন্টও পাওয়া যায়।

  • ভালো দিক: Samsung-এর official সার্ভিস, ২৫W চার্জিং, ৫০MP পেছনের ক্যামেরা
  • যা ভাবতে হবে: স্ক্রিন HD+, Full HD নয়। Helio G85 চিপ গেমিং-এর জন্য দুর্বল।

Samsung Galaxy A06-এর পুরো স্পেক আর দাম দেখুন

৩. Realme C71: সবচেয়ে বড় ব্যাটারি আর দ্রুত চার্জিং

কার জন্য: যিনি সারা দিন বাইরে থাকেন, চার্জ দেওয়ার সুযোগ কম পান, আর ফোন দিয়ে বেশি ভিডিও দেখেন।

এই তালিকায় ব্যাটারি আর চার্জিং দুটোতেই সবচেয়ে এগিয়ে: ৬৩০০mAh ব্যাটারি আর ৪৫W চার্জিং। স্টোরেজ শুরু ১২৮GB থেকে, স্ক্রিন ১২০Hz। IP64 সুরক্ষা আর NFC-ও আছে, যা এই দামে কম দেখা যায়।

  • ভালো দিক: ৬৩০০mAh ব্যাটারি, ৪৫W চার্জিং, ১২৮GB স্টোরেজ থেকে শুরু
  • যা ভাবতে হবে: স্ক্রিন HD+। সেলফি ক্যামেরা মাত্র ৫MP।

Realme C71-এর পুরো স্পেক আর দাম দেখুন

কোন ফোনটা কার জন্য

  • যত কম দামে সম্ভব: Xiaomi Redmi A5
  • পরিচিত ব্র্যান্ড আর সার্ভিস সেন্টার: Samsung Galaxy A06
  • ব্যাটারি আর চার্জিং সবার আগে: Realme C71

পাশাপাশি তুলনা

দুটো ফোনের মধ্যে দ্বিধায় থাকলে পাশাপাশি তুলনা দেখুন। যে ফোন যে দিকে এগিয়ে, সেই ঘর আলাদা করে চিহ্নিত থাকে।

বাজেট একটু বাড়াতে পারলে

১৫ হাজারের নিচে কোনো ফোনে 5G নেই। আর বেশিরভাগ ফোনে RAM ৪GB। বাজেট ২-৩ হাজার টাকা বাড়াতে পারলে ৬GB RAM, 5G বা AMOLED স্ক্রিনের ফোনও পাওয়া যায়। সেগুলো নিয়ে লিখেছি আগের পর্বে: ২০ হাজার টাকার মধ্যে সেরা ফোন।

কেনার আগে যা জেনে রাখবেন

  • স্টোরেজ আগে দেখুন: ৬৪GB-এর ফোনে সিস্টেম নিজেই অনেকটা জায়গা নেয়। ছবি, ভিডিও আর অ্যাপ বেশি রাখলে ১২৮GB-এর ভ্যারিয়েন্ট নেওয়া ভালো। আমাদের কার্ডের দাম প্রথম (বেস) ভ্যারিয়েন্টের।
  • ওয়ারেন্টির কাগজ নিন: তিনটা ফোনই official ভাবে পাওয়া যায়। কেনার সময় ওয়ারেন্টি কার্ড আর রসিদ নিয়ে নিন।
  • দাম কমার অপেক্ষায় থাকলে: প্রতিটা ফোনের পাতায় “দাম কমলে জানান” বাটন আছে। ইমেইল দিয়ে রাখলে দাম কমলে আমরা জানিয়ে দেব।

আরও ফোন আর অ্যাক্সেসরি

এই বাজেটের সব ফোন একসাথে দেখতে চাইলে ১৫ হাজার টাকার নিচের সব ফোন পাতাটা দেখুন। নতুন ফোন এলে সেখানে যোগ হয়।

Redmi A5-এর মতো ধীর চার্জিং-এর ফোনে ভালো মানের চার্জার আর কেবল কাজে আসে। বাইক বা গাড়িতে ম্যাপ দেখার জন্য ফোন হোল্ডারও লাগতে পারে। দুটোই PikHub-এ স্টকে আছে: চার্জার ও অ্যাডাপ্টার আর ফোন হোল্ডার ও অ্যাক্সেসরি।

Lucky Winner